VELLORE CMC GUIDE (INDIAN MEDICAL SOLUTIONS)
VELLORE CMC GUIDE INDIAN MEDICAL SOLUTIONS কম খরচে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষের অন্যতম প্রধান ভরসার যায়গা প্রতিবেশী দেশ ভারত।প্রতিদিন আমাদের দেশ থেকে প্রচুর সংখ্যক রোগী চিকিৎসার জন্য দেশটিতে যাচ্ছেন। বাংলাদেশ থেকে যেসব রোগী চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের উল্লেখযোগ্য একটি অংশের পছন্দের যায়গা হলো CMC হাসপাতাল ভেলোর। CMC হাসপাতাল ভেলোর এর যাত্রা শুরু ১৯০০ খ্রিস্টাব্দে যা মূলত একটি দাতব্য বা সেবামুলক সংস্থা। অপনি যদি সি এম সি হাসপাতাল এ চিকিৎসা সেবা নেওয়ার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনার প্রয়োজন হবে মেডিকেল ভিসার এখানে উল্লেখ্য যে আপনি ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন কিন্তু কোন কারনে যদি আপনার হাসপাতালে ভর্তি হতে হয় সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা গ্রহণযোগ্য হবে না এবং আপনার প্রয়োজন হবে মেডিকেল ভিসার (বর্তমানে ভারতের সংকর নেত্রালয় ও টাটা মেমোরিয়াল সহ বভিন্ন হাসপাতাল টুরিস্ট ভিসা নিয়ে যাওয়া রোগীদের ডাক্তার দেখানো ও বন্ধ করে দিয়েছে এবং এক্ষেত্রে মেডিকেল ভিসা বাঞ্ছনীয়) আমাদের দেশ থেকে যে সব রোগী CMC হাসপাতালে যান তাদের অধিকাংশ যে বিরম্বনার স্বীক...